শিরোনাম
◈ বা‌ঘের গর্জন শুন‌লো অ‌স্ট্রেলিয়া, ডারউইনে ইতিহাস গড়‌লো বাংলাদেশ  ◈ সরকার বল‌ছে জ‌ঙ্গি নেই, তারপ‌রেও বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?  ◈ থাইল্যান্ডের বয়স‌ভি‌ত্তিক সাঁতারে বাংলা‌দে‌শের রাফির সোনা জয়  ◈ ভারতে যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে রিলায়েন্স ও রোলস-রয়েস ◈ ইমরান খান অধিনায়ক থাকলে টেস্টে ৪০০ উইকেট পেতাম, ওয়া‌সিম আকরা‌মের সমালোচনাও করলেন শোয়েব আখতার ◈ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস লিভারপুলের মালিকানায় ◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

থাইল্যান্ডের বয়স‌ভি‌ত্তিক সাঁতারে বাংলা‌দে‌শের রাফির সোনা জয় 

স্পোর্টস ডেস্ক : গ্লাসগো কমনওয়েলথ গেমসের হতাশার পর, থাইল্যান্ডে বয়সভিত্তিক সাঁতারে আলো ছড়িয়েছেন সামিউল ইসলাম রাফি। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের এই সাঁতারু হয়েছেন সেরা।

‘থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপ-২০২৬’ মূলত ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসের অফিসিয়াল প্রতিযোগিতা নয়। তবে এই ইভেন্টের ৫০ মিটারে ব্যাকস্ট্রোকে রাফি ২৪ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন। সবশেষ স্কটল্যান্ডের গ্লাসগোতে হওয়া কমনওয়েলথ গেমসে ১০০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাই-এই দুই ইভেন্টে অংশ নিয়ে হিট থেকে বাদ পড়েছিলেন রাফি।

৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ৩৬তম। আর ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে তিনি বিদায় নিয়েছিলেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়ে। থাইল্যান্ডের প্রতিযোগিতায় ৫০ মিটার বাটারফ্লাইয়েও অংশ নেন রাফি। সেখানে ২১ বছর বয়সী এই সাঁতারু হন তৃতীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়