শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী ◈ ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬ ◈ সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ পিএসজি পার‌লো না, দাপু‌টে খে‌লে ফরাসি সুপার কাপ জিতলো দে লাঁস  ◈ টান টান উত্তেনার ফাইনা‌লে দ্য হান্ড্রেডে প্রথম শিরোপা জিতলো ম্যানচেস্টার সুপার ◈ কঠোর শর্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধ শিল্প, বাড়ছে রফতানির সম্ভাবনা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণ আবেদন, ‘কোন স্ট্যাটাসে আছেন জানি না’: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১২:১৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিউইয়র্ক টাইম‌সের প্রতি‌বেদন

আ‌মে‌রিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর দুরবস্থার জন্য ইরান দায়ী

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর পরিস্থিতির অবনতি শুরু হয়।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। পত্রিকাটি আরও লিখেছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন যখন বাহরাইনে মার্কিন ঘাঁটি ধ্বংস করে এবং এর ফলে ওই অঞ্চলে মার্কিন রণতরীগুলোর লজিস্টিকস বা সরবরাহ ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়ে, তখনই এই বিমানবাহী রণতরীতে সংকট শুরু হয়।

 ইরানের পক্ষ থেকে ওই অঞ্চলের অন্যান্য বন্দরে হামলার আশঙ্কায় পেন্টাগন বাধ্য হয়ে তাদের লজিস্টিকস কেন্দ্র দিয়েগো গার্সিয়া দ্বীপে সরিয়ে নেয়। এটি মালদ্বীপের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন একটি ছোট দ্বীপ, যা ওমান উপসাগর থেকে প্রায় ২,২০০ মাইল দূরে। 

প্রতিবেদন অনুযায়ী, সরবরাহ ব্যবস্থার এই দীর্ঘ পথ পরিবর্তনই ইরানের বিরুদ্ধে অভিযানকে সহায়তা করা মার্কিন বিমানবাহী রণতরীগুলোতে ব্যাপক সমস্যার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়