শিরোনাম
◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী ◈ ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬ ◈ সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ পিএসজি পার‌লো না, দাপু‌টে খে‌লে ফরাসি সুপার কাপ জিতলো দে লাঁস  ◈ টান টান উত্তেনার ফাইনা‌লে দ্য হান্ড্রেডে প্রথম শিরোপা জিতলো ম্যানচেস্টার সুপার ◈ কঠোর শর্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধ শিল্প, বাড়ছে রফতানির সম্ভাবনা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণ আবেদন, ‘কোন স্ট্যাটাসে আছেন জানি না’: চিফ প্রসিকিউটর ◈ স্পেনের সেউতায় শত শত অভিবাসনপ্রত্যাশীর বিক্ষোভ, আছেন বাংলাদেশিরাও: আশ্রয়ের দাবিতে সোচ্চার

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০১:১৭ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পিএসজি পার‌লো না, দাপু‌টে খে‌লে ফরাসি সুপার কাপ জিতলো দে লাঁস 

স্পোর্টস ডেস্ক : দশ জনের দল নিয়েও পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লাঁস। রোববার (১৭ আগস্ট) ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৩২ মিনিটে লাঁসকে এগিয়ে দেন ফ্লোরিয়ান থাউভিন। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দলটি।

তবে ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় লাঁস। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এরপরও পিএসজির আক্রমণ সামলে লিড ধরে রাখে লাঁস। শেষ দিকে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৮৭ মিনিটে নুনো মেন্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে সমতায় ফিরতে পারেনি পিএসজি।

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির ছয় পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। ফরাসি কাপ জয়ের পর এবার সুপার কাপও নিজেদের করে নিয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল দলটি। অন্যদিকে টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামা পিএসজির সেই স্বপ্ন ভেঙে গেল। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি।

নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই লাঁসের প্রথম বড় শিরোপা। জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার। ফরাসি জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানও লাঁসের মাঠে বসে ম্যাচটি উপভোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়