শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৭:২৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই হাজার বছর পর সমুদ্রের তলায় মিলল প্রাচীন জাহাজ, ভেতরে যা মিলল

ইতালির সিসিলি উপকূলের একটু দূরে সমুদ্রের তলদেশে দুই হাজারের বেশি পুরোনো একটি জাহাজের সন্ধান পেয়েছেন ইতালিয়ান ডাইভাররা। এতে প্রাচীন আমলের কয়েকশ সিরামিকের কৌটা পেয়েছেন তারা। যেগুলো এখনো বেশ ভালো অবস্থায় আছে।

এই কৌটাগুলো ‘এমফোরে’ নামে পরিচিত। ধারণা করা হচ্ছে মদ পরিবহনের জন্য এগুলো ব্যবহার করা হতো।

advertisement

ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউইলি এই ধ্বংসাবেশ পাওয়ার বিষয়টিকে ‘সাম্প্রতিক সময়ে পানির নিচে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার’ হিসেবে অভিহিত করেছেন। এগুলো সিসিলির মাজারা দেল ভাল্লো উপকূল থেকে তিন মাইল দূরে সমুদ্রপৃষ্ঠে পাওয়া গেছে।

স্থানীয় পালেরমো পুলিশের প্রত্নতত্ত্ব সুরক্ষা ইউনিটের ডাইভাররা গতকাল শনিবার জানান, এক ডুবুরি জেলের দেওয়া তথ্যের ভিত্তিতে সমুদ্রের ১৫০ ফুট গভীরে জাহাজটির সন্ধান পান তারা। যা দ্বিতীয় ও প্রথম খৃষ্টপূর্ব সময়ের।

advertisement

সমুদ্রের তলদেশের বা ডুবুরি জেলে জিয়াকোমো ডে মোলা প্রথমে এটির খোঁজ পান। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, সাগরের ওই স্থানটিতে তার নৌকায় থাকা স্ক্যানারে পাথরসদৃশ কিছু ধরা পড়ে। এরপর তিনি সিদ্ধান্ত নেন সেখানে কি আছে তা দেখতে যাবেন। পানির নিচে যেতে যেতে তিনি দেখেন শত শত কৌটা জাহাজটিতে অক্ষত অবস্থায় আছে।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “পানির নিচে দৃশ্যমানতা খুব বেশি ভালো ছিল না। আমি কাছাকাছি যাই, তখন আমার হৃদযন্ত্র কাজ করা যেন বন্ধ করে দেয়। আমার নিচে ছিল অসংখ্য এমফোরে (কৌটা)।

advertisement

এর সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তিনি বলেছেন, “প্রথম মানুষ হিসেবে দুই হাজার বছর পর আবারও সেই স্থানটি দেখার অনুভূতি কেমন ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন।”

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, জাহাজটি প্রায় ৭০ ফুট লম্বা এবং প্রস্থ ছয় ফুট। জাহাজে থাকা কৌটাগুলো ১এ এমফোরে। যেগুলো মদ পরিবহনে ব্যবহার করা হতো।

সূত্র: সিবিএস নিউজ

  • সর্বশেষ