শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD

ইরান যুদ্ধের প্রভাব এবং জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেও চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)।

নতুন পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ হারে বাড়তে পারে। জুনের পূর্বাভাসের তুলনায় এটি ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি।

ওইসিডি বলছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ঋণের সুযোগ অব্যাহত থাকায় বৈশ্বিক আর্থিক পরিস্থিতি এখনো তুলনামূলকভাবে সহায়ক রয়েছে।

সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিমাণে তেলের মজুত, উপসাগরীয় অঞ্চলের বাইরে থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ এবং বিভিন্ন দেশের সরকারি সহায়তা কর্মসূচি বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক প্রভাব কমাতে ভূমিকা রেখেছে।

তবে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায় ২০২৬ সালের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে ওইসিডি।

এদিকে, ২০২৭ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসও ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করেছে সংস্থাটি।

  • সর্বশেষ