আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আকাশ মন্ডল (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ মন্ডল আদমদীঘির মুরইল বজারের মোসলেম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে থানা পুলিশ আদমদীঘির মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়। অভিযানে মাদক বেচাকেনা করার সময় মাদক কারবারি আকাম মন্ডলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দাল লুকানো অবস্থায় ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে বুধবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।