শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান লিগে নাম লেখালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম লেখালেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্টটির প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন জাতীয় দলের এই ডানহাতি পেসার।

বুধবার এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও।

advertisement

এপিএলের প্রথম আসর সামনে রেখে এরই মধ্যে শেষ হয়েছে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে নাম লিখিয়েছেন এক হাজারের বেশি ক্রিকেটার। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যাই পাঁচশর বেশি।

তাসকিনের নিবন্ধনের খবর জানিয়ে এপিএলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান! তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন করেছেন।’

advertisement

শুধু নিবন্ধনের খবর দিয়েই থামেনি এপিএল কর্তৃপক্ষ। সমর্থকদের কাছেও জানতে চাওয়া হয়েছে—তাসকিনকে কোন দলের জার্সিতে দেখতে চান তাঁরা। ফলে ড্রাফটের আগেই বাংলাদেশের পেসারকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।

তবে তাসকিন ছাড়া আর কোন কোন ক্রিকেটার এপিএলে নিবন্ধন করেছেন, সেই পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। কোন ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে দলে ভেড়ায়, সেটিও জানতে অপেক্ষা করতে হবে ড্রাফট পর্যন্ত।

advertisement

আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের প্লেয়ার্স ড্রাফট। সেখানেই চূড়ান্ত হবে তাসকিনের নতুন ঠিকানা।

  • সর্বশেষ