শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ উপকূলের সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১ ও জীবিত উদ্ধার ১৬

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজনের নিহত হয়। 

এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছে।

advertisement

এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

advertisement

মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি নাগরিক ও ৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করে, টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন বলে জানান।

advertisement

তিনি আরও জানান, কি কারণে নৌকাটি ডুবে গেছে তদন্ত চলছে, মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হবে। দালালদের বিরুদ্ধে তদন্ত চলছে, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ