শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমরাই সন্ত্রাসবাদের শিকার’, জাতিসংঘে ট্রাম্পকে জবাব পেজেশকিয়ানের

ভাষণে শুরুতে যুদ্ধের প্রথম দিকে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার কথা তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি এমন এক ইরান থেকে এসেছি, যেখানে বাচ্চাদের স্কুলে বোমা হামলা চালানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। অথচ আমরাই সন্ত্রাসবাদের শিকার। খবর সিএনএন।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণের এ অভিযোগ করেন তিনি।

ভাষণে শুরুতে যুদ্ধের প্রথম দিকে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার কথা তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি এমন এক ইরান থেকে এসেছি, যেখানে বাচ্চাদের স্কুলে বোমা হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, এই শিশুরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত অস্ত্রের বোমার আঘাতে প্রাণ হারিয়েছে। তারা নিরপরাধ ছিল, কোনো অপরাধ করেনি।

ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি স্কুলে হামলায় নিহতদের মধ্যে অন্তত ১২০ শিশু ও ২৬ জন শিক্ষক ছিলেন।

  • সর্বশেষ