শিরোনাম
◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৫ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও)

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যদিও কেউ কেউ দাবি করছেন—গাজায় শান্তি অর্জিত হয়েছে, কিন্তু বাস্তবে অবরুদ্ধ এই উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ এখনও উন্মুক্ত হয়নি। উপত্যকাটির পরিস্থিতি নিয়ে নিষ্ক্রিয়তার জন্য আমাদের সবার লজ্জা হওয়া উচিত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদে ম্যাক্রোঁ প্রশ্ন রাখেন, গাজা ইস্যুতে আমরা যদি নিষ্ক্রিয় থাকি, তবে আমাদের বিশ্বাসযোগ্যতার মূল্য কী?

গাজার পরিস্থিতিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘আমাদের সবারই লজ্জা হওয়া উচিত।’ এ সময় অধিবেশনে উপস্থিত সবাই তাকে করতালি দিয়ে সাধুবাদ জানান।

advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ আরও বলেন, ফিলিস্তিনিদের ‘অস্তিত্বের’ বৈধ অধিকার নিশ্চিত করা ইসরায়েলের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠার পূর্বশর্ত।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘যারা দাবি করেন—ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা প্রয়োজন, তারা আসলে ইসরায়েলের নিরাপত্তাকেই দুর্বল করছেন। আজ ও ভবিষ্যতের জন্য তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।’

advertisement

ম্যাক্রোঁ ভাষণে উল্লেখ করেন, পশ্চিম তীরেও আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটছে, অথচ সেখানে হামাস কখনোই সক্রিয় ছিল না। তিনি বলেন, আমাদের যা প্রয়োজন তা হলো ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।

  • সর্বশেষ