শিরোনাম
◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি ◈ লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার দাবি ◈ ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতিশাবককে ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার করলেন দুই জেল

পশ্চিমবঙ্গের তিস্তা নদীর উত্তাল স্রোতে ভেসে যাওয়া একটি হাতিশাবককে বাঁচাতে প্রায় তিন কিলোমিটার দৌড়ে পিছু নেন দুই জেলে। দীর্ঘ চেষ্টার পর তারা শাবকটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহায়তায় হাতিশাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উদ্ধারকারী জেলেদের প্রতি হাতিশাবকের স্নেহময় প্রতিক্রিয়া অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

advertisement

ঘটনাটি পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পারের আশপাশে ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নদীতে মাছ ধরার সময় দুই জেলে দেখতে পান, প্রবল স্রোতে একটি হাতিশাবক ভেসে যাচ্ছে। স্রোতের সঙ্গে লড়াই করে পানিতে টিকে থাকার চেষ্টা করছিল শাবকটি।

advertisement

পরিস্থিতি দেখে নিজেদের নিরাপত্তার কথা না ভেবে নৌকা ঘুরিয়ে হাতিশাবকটির দিকে এগিয়ে যান দুই জেলে। প্রবল স্রোতের মধ্যেও প্রায় তিন কিলোমিটার নৌকা চালিয়ে শাবকটির পিছু নেন তারা। একপর্যায়ে শাবকটিকে নৌকায় তুলে নিরাপদে তীরে নিয়ে আসতে সক্ষম হন।

উদ্ধারের পর ঘটনাটি স্থানীয় বন বিভাগকে জানানো হয়।

advertisement

খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতিশাবকটির দেখভাল করে। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতির বাচ্চাটিকে তার মায়ের সঙ্গে পুনরায় মিলিত হতে সাহায্য করে।

দুই জেলের এই সাহসী উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ