শিরোনাম
◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি ◈ লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার দাবি ◈ ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে মাদক-জুয়া ও নির্যাতনের অভিযোগে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে মাদক ও জুয়ায় জড়িয়ে পড়া, অত্যাচার-নির্যাতন এবং বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে (২৮) ত্যাজ্য ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রহিম সিকদার।

আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ বিষয়ে বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে তিনি হলফনামা সম্পাদন করেন। হলফনামার সিরিয়াল নম্বর ৭১০ এবং তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

হলফনামায় আব্দুর রহিম অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত। নেশার অর্থ জোগাড় ও পারিবারিক সম্পত্তি নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার পর এর দায় তার ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, মিরাজের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের দায়ভার বাবা বা পরিবারের কোনো সদস্য বহন করবেন না। ভবিষ্যতে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ