শিরোনাম
◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস

মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার শিকার 'না' হতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস। পোস্টে বলা হয়, প্রতারকরা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করতে পারে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতে পারে।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। ফলে এ ধরনের কোনো অনুরোধ পেলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে সাধারণ মানুষের উদ্দেশে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছে দূতাবাস: ভুয়া অ্যাকাউন্ট থেকে আসা এমন বার্তার কোনো জবাব না দেওয়া এবং কোনো অবস্থাতেই টাকা না পাঠানো।

 

  • সর্বশেষ