শিরোনাম
◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্পীকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্স বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য। দুই দেশের মধ্যে সংসদীয় ককাস গঠনের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

advertisement

স্পীকার আরও বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনের কারণে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল। তবে বাংলাদেশের জনগণ সবসময়ই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা কখনো স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করেনি।

এ সময় স্পীকার মুক্তিযুদ্ধের সময় ফরাসি নাগরিক আন্দ্রে মারলো-এর ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

advertisement

সাক্ষাতে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল দুই দেশের মধ্যে সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের কার্যক্রম জোরদার এবং সংসদীয় কূটনীতির প্রসারে গুরুত্বারোপ করে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান ও খননে বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি দল তাদের সিনেটের পক্ষ থেকে স্পীকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানায়।

advertisement

এ সময় ফরাসি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ