শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান ◈ রোনালদোর হাত ধরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে আল নাসের, সৌদি আরবের ক্লাব ইতিহাস গড়লো ◈ ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির সম্পত্তি ৫০ শতাংশ বিক্রি করে জুলাইয়ে হতাহতদের দেওয়ার নির্দেশ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পঞ্চদশ আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে এই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশ গ্রুপ পর্ব শুরু করবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আগামী ৫ থেকে ১৭ ন‌ভেম্বর পর্যন্ত চলবে এবারের সাফ। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। ২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ।

মঙ্গলবার সূচি ঘোষণা করেছে সাফ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে; ১১ নভেম্বর।

প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।

‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। সবশেষ ২০২৩ সালে বেঙ্গালুরুতে হওয়া প্রতিযোগিতায় গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। সেবার বাংলাদেশ খেলেছিল শেষ চারে। ১৪ নভেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল। ১৭ নভেম্বর হবে শিরোপা লড়াই।

  • সর্বশেষ