শিরোনাম
◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে জায়গা সংকট আরও তীব্র হচ্ছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট সবকিছুর সমন্বয় করতে গিয়ে ২০২৭-৩১ চক্রে সূচিতে বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে আইসিসি। সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে টি-টোয়েন্টির সংখ্যা বাড়ানো এবং দ্বিপক্ষীয় ওয়ানডে কমিয়ে নতুন কাঠামোয় নিয়ে আসায়। -- ডেইলি ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তবে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বেশি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। টি-টোয়েন্টিকে বিশ্বব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে দেখছে আইসিসি। প্রতি দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং সহযোগী দেশগুলোর জন্য এই সংস্করণে বেশি সুযোগ তৈরির বিষয়টিও এর পেছনে ভূমিকা রাখছে।

তবে ওয়ানডেকে ছেঁটে ফেলার কোনো পরিকল্পনা নেই আইসিসির। বরং দ্বিপক্ষীয় ওয়ানডেকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ১৯৯০-এর দশকের আদলে ত্রিদেশীয় কিংবা চারজাতি সিরিজ ফেরানোর চিন্তা চলছে। অর্থাৎ ওয়ানডে সুপার লিগের পরিবর্তে একাধিক দলকে নিয়ে সিরিজ আয়োজনের মাধ্যমে এই সংস্করণকে আরও অর্থবহ করার চেষ্টা হতে পারে।

২০২৭-৩১ চক্রে সূচির বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। জুলাইয়ে অনুষ্ঠেয় অলিম্পিকে প্রায় এক সপ্তাহের টি-টোয়েন্টি প্রতিযোগিতা থাকায় ইংল্যান্ডের গ্রীষ্মকালীন সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে।

এদিকে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দলের সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা চলছে। বর্তমান নয় দলের সঙ্গে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত দলগুলো অংশ নিতে পারবে কিনা নেবে, তা এখনো নিশ্চিত নয়।

  • সর্বশেষ