শিরোনাম
◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগার সভাপ‌তি তেবাসের বিরুদ্ধে রিয়ালের ‘যুদ্ধ’

স্পোর্টস ডেস্ক: মাদ্রিদ ডার্বির রেফারিং বিতর্ক এবার রীতিমতো সংঘাতে রূপ নিল। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের কড়া মন্তব্যের জবাবে সরাসরি আক্রমণে গেল রিয়াল মাদ্রিদ।

রিয়ালের রেফারিং অভিযোগের সমালোচনা করে তেবাস ক্লাবটির টিভি চ্যানেলকে ‘দ্য রেজিমস টেলিভিশন’ বলে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগকে ‘বাঁধাধরা অজুহাত’ বলেও মন্তব্য করেন তিনি।

এর জবাবে বিবৃতিতে রিয়াল বলেছে, প্রাতিষ্ঠানিক পদের অপব্যবহার করে তেবাস বারবার রিয়ালকে আক্রমণ করছেন। লা লিগার সভাপতি কেন বারবার শুধু রিয়ালকেই নিশানা বানাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে ক্লাবটি। তেবাসের আচরণকে ‘অশোভন’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে রিয়াল আরও বলেছে, লা লিগার নেতৃত্বে এখন এমন একজনকে প্রয়োজন, যিনি নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ