স্পোর্টস ডেস্ক : নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২ অক্টোবর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৬ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজে তিন দল একে অপরের সাথে তিনবার মুখোমুখি হবে। সেরা দুই দল যাবে ফাইনালে। সিরিজের সব ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়, বাংলাদেশ সময় সকাল ১১টায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড :
অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।