শিরোনাম
◈ সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ পিএসজি পার‌লো না, দাপু‌টে খে‌লে ফরাসি সুপার কাপ জিতলো দে লাঁস  ◈ টান টান উত্তেনার ফাইনা‌লে দ্য হান্ড্রেডে প্রথম শিরোপা জিতলো ম্যানচেস্টার সুপার ◈ কঠোর শর্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধ শিল্প, বাড়ছে রফতানির সম্ভাবনা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণ আবেদন, ‘কোন স্ট্যাটাসে আছেন জানি না’: চিফ প্রসিকিউটর ◈ স্পেনের সেউতায় শত শত অভিবাসনপ্রত্যাশীর বিক্ষোভ, আছেন বাংলাদেশিরাও: আশ্রয়ের দাবিতে সোচ্চার ◈ কারাগার ভাঙার দুই বছর পরও অধরা ৫১৯ বন্দী, পরিচয় মিলছে না ১৮২ জনের ◈ সিলেট মাজার এলাকায় অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত আচরণ, ছড়িয়ে পড়েছে ভিডিও ◈ ছয় মাসে বিএনপি সরকারের কার্যক্রম: অর্জন, চ্যালেঞ্জ ও আগামী পরিকল্পনা ◈ আমার ক‌্যা‌রিয়া‌রে  সর্বকালের সেরা ছি‌লেন শচীন টেন্ডুলকার: শো‌য়েব আখতার

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১২:২৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০১:২০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌শ্বের যে কো‌নো হুম‌কি আমাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে নিষ্ফল হবে: ইরানের সেনাবাহিনী

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ফার্সি ২৬ মোরদাদ- বীর যোদ্ধাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, আজ ইরানের সেনাবাহিনী সত্যের পথে শহীদদের উত্তরাধিকার এবং প্রবীণ সেনাসদস্য ও বীর যোদ্ধাদের মূল্যবান অভিজ্ঞতার ওপর নির্ভর করে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, যেখানে যেকোনো হুমকিই তাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে নিষ্ফল হয়ে যাবে।

ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বীর যোদ্ধাদের মাতৃভূমি ইরানে প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী এই বিবৃতিতে বলেছে,

দেশের গৌরব ও বীরত্বগাথার ইতিহাসে কিছু তারিখ জাতীয় মর্যাদা ও সম্মান অব্যাহত রাখার জন্য “দিকনির্দেশনা” হিসেবে কাজ করে। ইরানে বীর স্বদেশ যোদ্ধাদের প্রত্যাবর্তনের বার্ষিকী এমনই একটি দিন। এটি কৌশলগত ধৈর্য, অবিচল বিশ্বাস এবং বন্দিত্বের শৃঙ্খলের ওপর ইচ্ছাশক্তির পরম বিজয়ের এক মিলনবিন্দু।

বীর যোদ্ধাদের প্রত্যাবর্তন কেবল শারীরিকভাবে দেশে ফিরে আসা ছিল না; বরং এটি ছিল ইরানের পবিত্র মাটিতে আত্মসমর্পণ না করা ইচ্ছাশক্তির প্রকাশ। কঠিনতম বন্দিত্বের পরিস্থিতিতেও এসব যোদ্ধা প্রতিরোধের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্বকে প্রমাণ করেছেন যে অস্ত্র না থাকলেও সামরিক পোশাক সম্মান ও মর্যাদার এক বর্ম হয়ে উঠতে পারে।

আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সত্যের পথে শহীদদের উত্তরাধিকার এবং প্রবীণ সেনাসদস্য ও বীর যোদ্ধাদের মূল্যবান অভিজ্ঞতার ওপর নির্ভর করে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে, বিশ্বাস ও দক্ষতার প্রতিরক্ষা প্রাচীরের সামনে যেকোনো হুমকিই নিষ্ফল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়