শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট মাজার এলাকায় অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত আচরণ, ছড়িয়ে পড়েছে ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। এবার নতুন করে আলোচনায় তিনি। ছড়িয়ে পড়া এক ভিডিওতে অভিনেতাকে একজন ব্যক্তির সঙ্গে উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়।

সে সময়ে ওই ব্যক্তিকেও উত্তেজিত অবস্থায় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য তাকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটি শনিবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)’র মাজারসংলগ্ন এলাকায় ঘটেছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। ঘটনার বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি। জানা গেছে, শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.)’র মাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল বেশি। এর মধ্যেই সমু চৌধুরীকে ঘিরে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

অভিনেতার এমন আচরণের ভিডিও ভাইরাল হলে অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের ১২ই জুনও সমু চৌধুরীকে নিয়ে এমন একটি ঘটনা আলোচনায় এসেছিল। ওই সময় ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পরে তাকে নিরাপদ স্থানে নেয়া হয়েছিল। এদিকে, গতকালও হঠাৎ করেই বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সমু; যেখানে তার অসংলগ্ন আচরণ চোখে পড়ে।

  • সর্বশেষ