শিরোনাম
◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ◈ ফ্রান্স-ইতালি লড়াইয়ে জিতল না কেউ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জিম করা থেকে ম্যাচে ফিট থাকা বেশি জরুরি, জশপ্রীত বুমরাহদের ঘনঘন চোটের কারণ জানা‌লেন গাভাস্কা‌র 

স্পোর্টস ডেস্ক: চোট আঘাতে জেরবার টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে অনেক তারকাই খেলতে পারছেন না। দোষ কার? সেই প্রশ্নে জেরবার বিসিসিআই। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স নাকি টিম ম্যানেজমেন্ট- কমবেশি দোষারোপও চলছে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও। তাঁর সাফ বক্তব্য, অনুশীলনে কিছু একটা গন্ডগোল হচ্ছে। জিমে গিয়ে ফিট না হয়ে প্লেয়ারদের উচিত ম্যাচ ফিট হওয়া।

জশপ্রীত বুমরাহ, ওয়াংশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার পর চোটের জন্য ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। এঁদের মধ্যে অনেকের চোট পর্ব নিয়েই নাটক হয়েছে। বেঙ্গালুরুর ‘সিওই’ (সেন্টার অফ এক্সেলেন্স) ফিট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন তারকা পেসার। হাঁটুর চোটের জন্যই। এর আগে হর্ষিত রানাকে ফিট ঘোষণা করে সিওই। কিন্তু দু’ম্যাচ খেলার পর তিনিও ফের চোট পান। ফলে বেশ ভালোমতোই বিতর্কে জড়িয়েছে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স।

গাভাস্কার কিন্তু সেন্টার অফ এক্সেলেন্সকে দোষ দিতে রাজি নন। তাঁর বক্তব্য, বুমরাহর গোড়ালিতে চোট লেগেছে। অনেক প্লেয়ার হ্যামস্ট্রিংয়ে চোট পাচ্ছে। বোঝাই যাচ্ছে তাঁদের অনুশীলনে গন্ডগোল হয়েছে। যে কারণে তাঁরা এত চোট পাচ্ছেন। আর এই চোটগুলো হয়েছে ভারতের হয়ে খেলার সময়। কিন্তু দোষ গিয়ে পড়ছে বোর্ডের সিইও-র উপর। একজন বোলার কেন নেটে বেশিক্ষণ বল করতে পারে না, সেটাই তো প্রশ্ন।

কেন এই সমস্যা? তিনি আঙুল তুলছেন জিম ট্রেনিংয়ে অতিরিক্ত নির্ভরতার উপর। গাভাস্কার বলছেন, এই চোটগুলো কেন বারবার ঘটছে, তা নিয়ে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। জিমে ফিট থাকার চেয়ে ম্যাচে ফিট থাকা বেশি জরুরি। তবে, হতে পারে আমি এমন এক প্রজন্মের মানুষ, যাদের ফিটনেস নিয়ে ধারণা অন্যরকম ছিল।

  • সর্বশেষ