মনিরুল ইসলাম: অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
আজ রোববার ১৬ আগস্ট এক ভিডিও কলে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তিনি এই অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী দলের অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এবং সিরিজের পরবর্তী ম্যাচগুলোর জন্য খেলোয়াড়দের শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ সফরে যাওয়ার পথে সড়কে অবস্থানকালে তিনি বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে ভিডিও কলে যুক্ত হয়ে দলের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই জয় শুধু একটি ম্যাচ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতার এক শক্ত বার্তা। তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় রেখে সিরিজেও ভালো ফল অর্জন করবে দল।
উল্লেখ্য, প্রথম টেস্টে স্বাগতিককে ৯ উইকেটে পরাজিত করে ইতিহাস গড়েছে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।