শিরোনাম
◈ স্টুডেন্ট ভিসা শেষে ফিরতে হবে নিজ দেশে, জানালেন আলবার্টার প্রিমিয়ার ◈ বিগত সময়ে দেশের উন্নয়ন হলে এ অবস্থা কেন: প্রধানমন্ত্রী ◈ ও বাংলাদেশের ছেলে, হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া: ভিডিও কলে তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ, হাসিনাসহ পলাতকদের ফেরত চায় ঢাকা ◈ রূপালী ব্যাংকে ৪৮৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর সম্পত্তি নিলামে ◈ ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ◈ আ‌মে‌রিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর দুরবস্থার জন্য ইরান দায়ী ◈ ইরান ভারতের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ: পেজেশকিয়ান ◈ বা‌ঘের গর্জন শুন‌লো অ‌স্ট্রেলিয়া, ডারউইনে ইতিহাস গড়‌লো বাংলাদেশ  ◈ সরকার বল‌ছে জ‌ঙ্গি নেই, তারপ‌রেও বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়? 

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০১:২৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:২০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ, হাসিনাসহ পলাতকদের ফেরত চায় ঢাকা

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে “অনুকূল পরিবেশ” তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম আজ রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক সফর নিয়ে যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে -এর একটি প্রকাশ্য মতবিনিময় এই প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির এ ধরনের কর্মকাণ্ড পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

শহীদুল করিম বলেন, “আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছি। একটি উচ্চপর্যায়ের সফরের আগে পারস্পরিক আস্থা ও অনুকূল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার প্রধান দাবি হলো, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজনদেরও দ্রুত প্রত্যার্পণের আহ্বান জানানো হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি ইস্যুগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে প্রত্যার্পণ ইস্যু এবং রাজনৈতিক বক্তব্যকে ঘিরে দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে বলে তারা মনে করছেন।

তবে সংশ্লিষ্টরা আশাবাদী, আলোচনার মাধ্যমে অচিরেই একটি সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে উভয় দেশের কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখা এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
পরিস্থিতি অনুকূলে এলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর পুনরায় আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়