শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:২৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া

মনিরুল ইসলাম: অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান ।

আজ রোববার ১৬ আগস্ট এক ভিডিও কলে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তিনি এই অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী দলের অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এবং সিরিজের পরবর্তী ম্যাচগুলোর জন্য খেলোয়াড়দের শুভকামনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ সফরে যাওয়ার পথে সড়কে অবস্থানকালে তিনি বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে ভিডিও কলে যুক্ত হয়ে দলের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই জয় শুধু একটি ম্যাচ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতার এক শক্ত বার্তা। তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় রেখে সিরিজেও ভালো ফল অর্জন করবে দল।

উল্লেখ্য,  প্রথম টেস্টে স্বাগতিককে ৯ উইকেটে পরাজিত করে ইতিহাস গড়েছে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

  • সর্বশেষ