শিরোনাম
◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার্ককে গতিশীল করার বিষয়ে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে কীভাবে গতিশীল করা যায় সে বিষয়ে সংস্থা‌টির মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব। সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি। 

সার্ক মহাসচিব ব‌লেন, “বর্তমানে যে সরকার ক্ষমতায় এসেছে তা‌দের নির্বাচনি ইশ‌তেহা‌রে সা‌র্ক অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সা‌র্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, ওনা‌কে সার্কের বিস্তারিত তুলে ধরেছি।”

গোলাম সায়ার ব‌লেন, “সার্ক বর্তমা‌নে কোথায় দাঁড়ি‌য়ে আছে তা মন্ত্রী‌কে জা‌নি‌য়ে‌ছি। তি‌নি সার্ককে কীভা‌বে গ‌তিশীল করা যায় সে‌টি জান‌তে চে‌য়ে‌ছেন। মোট কথায় সা‌র্কের প‌রি‌স্থি‌তি এবং এটি কীভা‌বে চল‌ছে তার ওপর ভী‌ত্তি ক‌রে ওনারা ভ‌বিষ্যৎ প‌রিকল্পনা নেবেন।”

সা‌র্ক শীর্ষ স‌ম্মেলন নি‌য়ে কো‌নও আলোচনা হ‌য়ে‌ছে কি না জান‌তে চাই‌লে মহাস‌চিব ব‌লেন, “সবকিছু নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।”

 

  • সর্বশেষ