শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেয়া যায়, উন্নয়ন সহযোগী হিসেবে কিভাবে কাজ করা যায় সেটি নিয়ে কথা হয়েছে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ায় চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি আরও জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। বিনিয়োগ কিংবা তিস্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়নি। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, উন্নয়ন সহযোগী হিসেবে দুই দেশ কীভাবে কাজ করতে পারে—সে বিষয়ে মতবিনিময় হয়েছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে সফরের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। হুমায়ুন কবির বলেন, সফরের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। বর্তমানে প্রধানমন্ত্রীর একাধিক অভ্যন্তরীণ অগ্রাধিকার রয়েছে। তিনি যখন বিদেশ সফর শুরু করবেন, তখন চীনের আমন্ত্রণ বিবেচনায় নেবেন।

বাংলাদেশ-চীনের সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ সম্পর্ক ঐতিহাসিক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় এর সূচনা হয়। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সবসময়ই একটি শক্তিশালী সম্পর্ক বিদ্যমান। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে সম্পর্ককে আরও জোরদার করা, নতুন মাত্রায় উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের জনগণের স্বার্থ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়