শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাহউদ্দিন আহমদকে যার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করা হয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার পেছনে দায়ী ব্যক্তির নাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করার পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বেই কাজটি হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনসহ আটজনকে গুম করার ঘটনাটিও জিয়াউল আহসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। এ ছাড়া ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা, শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলমসহ উল্লেখযোগ্য প্রতিটি গুমের ঘটনায় পরিকল্পনাকারী জিয়াউল আহসান।’ উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ