শিরোনাম
◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গতকাল মঙ্গলবার নতুন সরকার গঠন করে বিএনপি। এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। নতুন সরকার গঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে— রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ড. মুহাম্মদ ইউনূস কোথায় থাকবেন?  

বিদায়ি প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যমুনা ছেড়ে গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন ড. মুহাম্মদ ইউনূস। সেটি আগামী সপ্তাহে হতে পারে।

এদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। এ জন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন। এটি সংস্কারে দুই মাসের মতো সময় লাগতে পারে। 

জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে গতকাল মঙ্গলবার বিদায় নেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান। 
জানা গেছে, তিনি আগের পেশায় ফিরে যাবেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও দেখভাল করতে পারেন।

দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ