শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।

সরকারপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পরপরই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের প্রতিনিধিদল।

ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগে, আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সোয়া চারটায় প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে নতুন সরকারের মন্ত্রিসভায় সহায়তা করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপির নেতৃত্বে গঠিত এই নতুন সরকারের হাত ধরে দেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

  • সর্বশেষ