শিরোনাম
◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ত সূচি নিয়ে মাঠে নামছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। স্বাধীনতার শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হবে।

এরপর বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে। জোটের শরিকরা পেয়েছে আরও তিনটি আসন। প্রায় দুই যুগ পর আবারও বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করল।

 

  • সর্বশেষ