শিরোনাম
◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৭ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জটের কারণে পায়ে হেঁটে সংসদে প্রবেশ করলেন মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা

শপথ অনুষ্ঠান ঘিরে লোকজনের সমাগমের ফলে সৃষ্ট দীর্ঘ জটের কারণে পায়ে হেঁটেই সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে সংসদ ভবনের গেটে আসেন বিএনপির মহাসচিব। এ সময় প্রবেশ পথে দীর্ঘ জটের কারণে অনেক এমপিকে গাড়িতে বসে থাকতে দেখা যায়।

সরেজমিন দেখা যায়, জাতীয় সংসদ ভবনের পূর্ব গেটে দীর্ঘ জটের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য এ সময় অনেক এমপি পায়ে হেঁটে সংসদে প্রবেশ করেন। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্যকে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী প্রথমে দলটি থেকে নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ