শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজি ইন্তেকাল করেছেন

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির রাজাপুরের নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

নুরুল হুদা ফয়েজি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ছিলেন। ইসলামী ‍আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য ও ‍ইসলামী যুব ‍আন্দোলনের নেতা ‍এইচএম সানাউল্লাহ তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারা দেশে প্রসিদ্ধ ছিলেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক গোরস্তানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন। পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ