শিরোনাম
◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৬ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের এক ঝলক দেখতে নিউইয়র্কের হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড়

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা কিংবা অন্তত একটি ছবি তোলার আশায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে ভিড় করছেন বিএনপির যুক্তরাষ্ট্র ও কানাডা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী। গত দুই দিনে হোটেলের সামনে কয়েকশ’ নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তাঁর এক ঝলক দেখার অপেক্ষায় অবস্থান নেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে থাকায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকেই দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাওয়ার আশায় হোটেলের সামনে অবস্থান করছেন। কারও প্রত্যাশা কয়েক মিনিট কথা বলার, আবার কারও প্রধান চাওয়া—একটি স্মরণীয় ছবি।

বিএনপির যুক্তরাষ্ট্র শাখার একাধিক নেতা জানান, অতীতে দলের কোনো কেন্দ্রীয় নেতার সফর ঘিরেও এমন বড় জমায়েত খুব একটা দেখা যায়নি। তাদের মতে, প্রবাসী নেতাকর্মীদের এই উপস্থিতি দলের প্রতি আস্থা ও আবেগেরই বহিঃপ্রকাশ।

তবে হোটেলের সামনে এই ভিড়ের কারণে সাধারণ অতিথি ও পথচারীদের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে বলেও জানা গেছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হোটেলের একটি বেলকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজেই উপস্থিত জনতাকে ভিড় না করার এবং শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানাচ্ছেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রধানমন্ত্রীর অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই হোটেলের প্রবেশপথ ও আশপাশ এলাকায় নেতাকর্মীদের জটলা তৈরি হয়। অনেকেই মোবাইল ফোন হাতে ছবি বা সেলফি নেওয়ার চেষ্টা করেন, যার ফলে নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উচ্চপর্যায়ের কোনো ব্যক্তিত্বের উপস্থিতিকে কেন্দ্র করে এমন ভিড় নতুন নয়। তবে নিরাপত্তা, প্রোটোকল ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করা জরুরি।

  • সর্বশেষ