শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০২:৫৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় গুলি করে এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সুমন মিয়ার (৩৪) বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশইল ইউনিয়নের অভীরামপুর পশ্চিম পাড়া এলাকায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি নিউক্যাসল সিটির কাছে একটি এলাকায় ব্যবসা করতেন। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সন্ত্রাসীরা রাস্তায় গাড়ি থামিয়ে তাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত সুমনের বাবা মইজ উদ্দিন জানান, ঘটনার পর সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা থেকে সুমনের শুভাকাঙ্ক্ষীরা ফোন করে ঘটনার কথা জানায়। আগামী মঙ্গলবার সুমনের মরদেহ দেশে আসতে পারে।

সুমন সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। তার দুই বছরের একটি ছেলে আছে।

 

  • সর্বশেষ