শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

প্রবাসীদের জন্য শ্রমবাজার সংকুচিত করে মার্কেটিং ও সেলস (বিক্রয়) খাতে নিজস্ব নাগরিকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করছে সৌদি আরব।  সোমবার (১৯ জানুয়ারি) দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে অন্তত ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক।  ফলে সৌদি আরবে থাকা অন্য দেশের নাগরিকদের (প্রবাসী) জন্য এটি বড় দুঃসংবাদ।

নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে তিন বা তারও বেশি কর্মী কাজ করেন, তাদের মোট জনবলের ৬০ শতাংশ স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে।  এর মধ্যে মার্কেটিং খাতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। 

অন্যদিকে সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞের মতো পদগুলোতেও সৌদিনির্ভরতা বাড়ানো হচ্ছে।  সরকারি এই সিদ্ধান্ত ঘোষণার ঠিক তিন মাস পর থেকে দেশজুড়ে কার্যকর হবে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৫ হাজার ৫০০ রিয়াল।  এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশটির বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা।  

Advertisement

এর ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত কয়েক লাখ প্রবাসী কর্মী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি গ্যাজেটের বরাত দিয়ে জানানো হয়েছে, শ্রমবাজারের মানোন্নয়ন এবং মানসম্পন্ন কাজের সুযোগ তৈরির লক্ষ্যেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।  দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন খাতে প্রবাসীদের বদলে নিজস্ব জনবল নিয়োগের এই ‘সৌদিকরণ’ প্রক্রিয়া এখন আরও জোরালো হলো।

সূত্র: সৌদি গ্যাজেট

  • সর্বশেষ