শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান উদ্ধার
করেছে পুলিশ। আজ সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার আওতাপাড়া সায়েরপাড়া এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, আওতাপাড়া সায়েরপাড়া এলাকার আমরুল প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। তবে কে বা কারা এটি সেখানে ফেলে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ