শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সোনার বাংলা মার্কেট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় ৮-১০ জনের একটি দল দলবদ্ধ ভাবে ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনার বাংলা মার্কেটের ৪র্থ তলা ও ৩য় তলার কোচিং সেন্টার থেকে বের হয়ে ছাত্ররা দলবদ্ধ ভাবে স্লোগান দিতে দিতে মার্কেট এলাকায় দ্রুত ত্যাগ করে। এতে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং সোনার বাংলা মার্কেট কমিটির নেতৃবৃন্দও সেখানে উপস্থিত হন।

সান্তাহার সোনার বাংলা মার্কেটের ফ্রেন্ডস টেইলার্স স্বত্বাধিকারী বাদশা বলেন, ৩য় তলায় আমার ব্যবসার কারখানা রয়েছে। আমি সেখানে যেতেই দেখি আমার পাশে ঘরের মধ্যে থেকে কিছু ছেলেরা জয় বাংলা স্লোগান দিতে দিতে নিচে নেমে যায়।

রুয়েট কোচিং সেন্টার পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গত শনিবার আমার কোচিং সেন্টার বন্ধ ছিল। আর মিছিলের বিষয়টি আমার জানা নেই। সোনার বাংলা মার্কেট কমিটির সভাপতি নিজাম দেওয়ান জয় বাংলা মিছিলের  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে তারা স্লোগান দিয়েছে তা বলতে পারনি। তৌহিদ'স কোচিং সেন্টার শিক্ষক তৌহিদ ইসলাম বলেন, ঘটনার দিন আমার কোচিং এ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ হয়েছে। কে বা কাহারা জয় বাংলা স্লোগান দিয়েছে আমার জানা নেই। 

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষকের ডাকা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ