শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা রক্ষা, আইনি সুরক্ষা নিশ্চিত ও ন্যায্য অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কক্সবাজারে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। অথচ পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক, আইনি সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাঁরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

Advertisement

যৌক্তিক ও ন্যায়সংগত দাবিসমূহ : 

১. নিকাহ রেজিস্ট্রারগণের লাইসেন্সে বর্ণিত অধিক্ষেত্র বহাল রাখাঃ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ মোতাবেক লাইসেন্সপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখিয়া মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক প্রেসক্রাইভ ম্যানার তৈরী করা এবং অনতিবিলম্বে শূন্য পদে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করণ।

২. নিকাহ্ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদানঃ মৃত/ অবসরজনিত শূণ্য পদে নিকাহ্ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে সরাসরি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক নিকাহ্ রেজিস্ট্রার পদের লাইসেন্স প্রদান করণ।

৩. বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি করণ: মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এর ২১ বিধি সংশোধন করে বর্তমানে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে সমন্বয় করে সরকারি/বেসরকারি চাকুরীজীবিদের বেতন ভাতা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি সহ অন্যান্য আনুসাঙ্গিক ফি বৃদ্ধিকরণ।

৪. প্রার্থীর যোগ্যতাঃ নিকাহ্ রেজিস্ট্রার পদে লাইসেন্স প্রাপ্তির জন্য  বিধিমালায় ফাজিল ডিগ্রি করা।

৫. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রনয়নে নিকাহ্ রেজিস্ট্রার প্রতিনিধি অন্তর্ভুক্ত করণঃ মানববন্ধনে বক্তব্য দেন কাজী শাহাদাতুল ইসলাম, কাজী এরশাদ উল্লাহ, কাজী মুজিবুর রহমান বেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, কাজী এনামুল হক, কাজী আব্দুল মাজেদ ও কাজী আব্দুল্ মাজেদ, কাজী আবদুল্লাহ মামুন

এদিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কক্সবাজার জেলা কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দাবি আদায়ে পরবর্তী করণীয় এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের নেতারা জানান, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। দাবি বাস্তবায়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন তাঁরা।

  • সর্বশেষ