শিরোনাম
◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী ভোটার অ্যাপ উদ্বোধনের তারিখ পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। রোববার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই সিদ্ধান্তের কথা জানান।

আখতার আহমেদ বলেন, “আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার—বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর (মঙ্গলবার) অ্যাপটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, যেহেতু একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে, তাই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লঞ্চিংয়ের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে বলে ইসি সচিব উল্লেখ করেন।

নিবন্ধন সংক্রান্ত ঘাটতি এবং আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।

 

  • সর্বশেষ