শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মৃতিশক্তি কমে যাওয়ার পেছনে থাকতে পারে যে ভিটামিনের অভাব

অনেকেরই ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। শুধু বয়স বাড়লেই এমন হয় তা নয়। কোনও নির্দিষ্ট ভিটামিনের অভাবেও হতে পারে। 

বিশেষজ্ঞরা বলছেন, আলঝেইমার এবং স্মৃতিশক্তি হ্রাসের পেছনে অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে একটি হলো শরীরে কোনো নির্দিষ্ট ভিটামিনের অভাব। তা হলো ভিটামিন বি১২। 

ভিটামিন বি১২ হলো একটি পুষ্টি উপাদান যা শরীরের স্নায়ুতন্ত্র এবং রক্তকণিকার স্বাভাবিক কার্যকলাপের জন্য অপরিহার্য। এর অভাবে দুর্বলতা, হাত ও পায়ে ঝিনঝিন করা, বিভ্রান্তি এবং স্মৃতিশক্তির সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা হলে ঘাটতি পূরণে খাদ্যতালিকায় ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার রাখা জরুরি। যেমন-

দুধ ও অন্যান্য দুগ্ধজাত খাবার

advertisement

ভিটামিন বি১২-এর প্রাকৃতিক উৎস। একটি সুষম দৈনিক খাদ্যতালিকায় দুধ, দই বা অন্যান্য দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করা যেতে পারে। 

মাছ ও মাংস থেকে পাওয়া যায়

প্রাকৃতিকভাবে মাছ, মাংস এবং মুরগির মাংসের মতো প্রাণীজ খাবার থেকে ভিটামিন বি১২ পাওয়া যায়। পরিমিত পরিমাণে এই খাবারগুলো গ্রহণ করলে বি১২-এর চাহিদা পূরণ হবে।

ডিম

ভিটামিন বি ১২ এর আরেকটি উল্লেখযোগ্য উৎস হচ্ছে ডিম। সকালের নাশতায় বা দিনের অন্যান্য খাবারে পরিমিত পরিমাণে ডিম অন্তর্ভুক্ত করা যেতে পারে।

সয়া পণ্য

সয়া দুধ এবং টোফুর মতো সয়া পণ্যগুলিতেও ভিটামিন বি১২ পাওয়া যায়।  

  • সর্বশেষ