শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে প্রতারণা, জালিয়াতি ও প্রতিষ্ঠানের অর্থ-সম্পদ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আমির হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রা‌তে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথরিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির হোসেন কাথরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক পাঠান এলাকার বাসিন্দা জেবল হোছাইনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলার আসামি।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের ২৫ এন এ চৌধুরী রোড, আন্দরকিল্লার বাসিন্দা মো. জোবায়েরের মালিকানাধীন ‘মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ’-এ অফিস সহকারী হিসেবে কাজ করতেন আমির হোসেন। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ ও গুদামের মালামালের হিসাব রাখার দায়িত্বও তার ওপর ন্যস্ত ছিল।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ১৭ এপ্রিল থেকে ২০১৮ সালের ১০ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে আমির হোসেন ও তার সহযোগী জমির হোসেন পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানের মালিকের পিতার স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে গুদাম থেকে প্রায় ৪৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল এবং মালামাল বিক্রির ২ লাখ টাকা আত্মসাৎ করেন। অভিযোগে মোট ৪৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে।

advertisement

অভিযোগে আরও বলা হয়, ২০১৮ সালের মার্চে প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব, গুদামের মালামাল ও ব্যাংক হিসাব তলব করা হলে আমির হোসেন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে ১৫ মার্চ থেকে তিনি প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেন। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বাদী।

এ ঘটনায় মো. জোবায়ের বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারার অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে মামলাটিতে আমির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আমির হোসেনের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুলিশ জানায়, গ্রেপ্তার আমির হোসেনকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ