শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৩২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

মনিরুল ইসলাম : সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বাস্তব পদক্ষেপের নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি জাতীয় গ্রিডে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করেছেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ  রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে আয়োজিত এক পর্যালোচনা সভায় এ তথ্য জানান। তিনি বলেন, গত তিন দিনেই প্রধানমন্ত্রী এ পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সরকারি ভবনগুলোর ছাদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এতে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হবে। তিনি বিদ্যুৎ উৎপাদনকে সম্ভাবনাময় খাত হিসেবে দেখার আহ্বান জানান।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে কোনো ধরনের অস্থিতিশীলতা সহ্য করা হবে না। মাঠপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এতে দরিদ্র মানুষকে জরুরি ভিত্তিতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজস্ব রাজস্ব থেকে এ তহবিল বরাদ্দের উদ্যোগ নেবে।

এছাড়া নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাঠপর্যায়ে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানা উন্নয়ন কার্যক্রম সরাসরি তাদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ও সুশাসনে বিশ্বাসী এবং কোনোভাবেই অনিয়মের সুযোগ দেবে না। মিরপুরে সাম্প্রতিক ঘটনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পানি ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়াতে হবে, যাতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে।

  • সর্বশেষ