শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৪ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে পায়ের ব্যথায় ঘুম ভাঙে কেন, জেনে নিন কারণ ও প্রতিকার

মেনোপজের সময় বা তার আগের সময় নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। এ সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রায় পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে শরীরে শুরু হতে পারে নানা অস্বস্তি। এর মধ্যে রাতে পায়ে ব্যথা, কামড়ানো, টান ধরা বা হাঁটুর যন্ত্রণা অনেকেরই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

দিনের তুলনায় রাতে এসব ব্যথা বেশি অনুভূত হতে পারে। হরমোনের ওঠানামার পাশাপাশি দৈনন্দিন  কিছু অভ্যাসও এই স্বস্তি বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন ভারতের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর।

কারিনা কাপুর ও আলিয়া ভাটের মতো তারকাদের পুষ্টিবিদ হিসেবে পরিচিত ঋজুতার মতে, দীর্ঘ সময় ধরে বসে কাজ করা, মানসিক চাপ ও বদহজমের মতো বিষয়ও সমস্যাকে বাড়িয়ে দিতে পারে।

রাতে পায়ের ব্যথার কারণে ঘুমে ব্যাঘাত ঘটলে কয়েকটি অভ্যাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

advertisement

খাওয়ার পর হাঁটুন

রাতে খাবার খাওয়ার পর ১৫ থেকে ২০ মিনিট ধীরে হাঁটার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ঋজুতা। তবে দ্রুত হাঁটার প্রয়োজন নেই। তার মতে, এমন গিতিতে হাঁটতে হবে যাতে হাঁটার সময় অনায়াসে গান গুনগুন করা যায় এবং হাঁপিযে যেতে না হয়।

এই হালকা হাঁটা খাবার হজমের পাশাপাশি পায়ে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করতে পারে। ফলে পায়ে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়লে ব্যথা কিছুটা কমতে পারে বলে তিনি বলেন।

খাবারের পর বজ্রাসন

খাওয়ার পর কিছক্ষণ বজ্রাসনে বসার পরামর্শও দিয়েছেন পুষ্টিবিদ ঋজুতা। তবে যাদের মেঝেঁতে বসতে সমস্যা হয়, তারা বিছানাতেও এটি করতে পারেন। 

এ ক্ষেত্রে নরম একটি কাঁথা গুটিয়ে পা ও নিতম্বের মাঝখানে রাখা যেতে পারে। তার মতে, খাওয়ার পর বজ্রাসন হজমে সহায়তা করতে পারে এবং গ্যাসের সমস্যা কমাতেও সাহায্য করতে পারে। এর ফলে রাতে শোয়ার পর পায়ে অস্বস্তি কিছুটা কমতে পারে।

পা সামান্য উঁচু করে শোয়া 

পায়ের ব্যাথা কমাতে আরেকটি কৌশলের কথিা বলেছেন পুষ্টিবিদ ঋজুতা। উপুড় হয়ে শুয়ে পাযের নিচের একটি কোলবালিশ রাখতে হবে। এতে পেলভিক ফ্লোর বিছানার সংস্পর্শে থাকবে এবং উরুর অংশ সামান্য উঁচু অবস্থায় থাকবে।

এই অবস্থায় ১০ পর্যন্ত গুনে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এরপর একইভাবে কয়েকবার করার পরামর্শ দিয়েছেন তিনি। তার দাবি এতে পায়ের ব্যথা কমার পাশাপাশি ঘুমও ভালো হতে পারে।

  • সর্বশেষ