শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!

সিএমজি: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের সময় দুই দেশ আটটি সুনির্দিষ্ট ফলাফল ও সমঝোতায় পৌঁছেছে। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলার বিষয়ে তারা একমত হয়েছেন।

চায়না ফরেন অ্যাফেয়ার্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কাও ফেই বলেন, মে মাসের বেইজিং শীর্ষ বৈঠকে নির্ধারিত কৌশলগত স্থিতিশীলতা ও গঠনমূলক সম্পর্কের অবস্থানকে আরও শক্তিশালী করেছে এই তিন নীতি। তাঁর মতে, এগুলো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার দিকনির্দেশনা দিচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘শ্রদ্ধা’ বলতে একে অপরের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের পথকে সম্মান করাকে বোঝায়। ‘ন্যায্যতা’ হলো পারস্পরিক লাভজনক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন করা এবং একতরফা সুবিধা অর্জনের চেষ্টা না করা। আর ‘পারস্পরিক সুবিধা’ হলো দুই দেশের সমান মর্যাদা নিশ্চিত করা এবং আধিপত্যবাদী বা জবরদস্তিমূলক আচরণ থেকে বিরত থাকা।

আলোচনার ফলাফলের মধ্যে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদের আলোচনাকে অনুমোদন এবং পারস্পরিকভাবে ৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসের সমঝোতা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের তা ওয়ে বলেন, এই সমঝোতা একটি ভালো সূচনা। তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই দেশের যৌথ লড়াইয়ের ইতিহাসও নতুন করে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, ভবিষ্যতে জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে এই যৌথ ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ