শিরোনাম
◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফার্মগেট মেট্রো স্টেশনে হাফ প্যান্ট পরে ‘শর্টস’ কর্মসূচি, ফেসবুকে ব্যাপক সাড়া

রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে চলাচলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ফেসবুকে এ কর্মসূচির ইভেন্ট খুলেছেন শাওন আহমেদ নামে এক ব্যক্তি।

ফেসবুক ইভেন্টে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত ইভেন্টটিতে প্রায় ২ হাজার ৫০০ জন সাড়া দিয়েছেন। তাদের মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ইভেন্টের বর্ণনায় বলা হয়েছে, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রানিং কোচ সাজ্জাদ হোসেন প্রশিক্ষণ শেষে টি-শার্ট ও শর্টস পরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে যান। সেখানে তার পোশাককে ‘অশালীন’ বিবেচনা করে এক পুলিশ সদস্য তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রায় ৪০ মিনিট অপেক্ষায় রাখেন বলে অভিযোগ করেন সাজ্জাদ।

advertisement

ঘটনার পর সাজ্জাদ হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে মেট্রোরেল স্টেশনে এক পুলিশ সদস্যের সঙ্গে পোশাক নিয়ে কথা বলতে দেখা যায়।

সাজ্জাদ ওই পুলিশ সদস্যের কাছে জানতে চান, কোন পোশাক শালীন বা অশালীন—এ বিষয়ে লিখিত কোনো নিয়ম আছে কি না। জবাবে ওই পুলিশ সদস্য বিষয়টি দেখার দায়িত্ব তার বলে জানান।
তবে মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

আয়োজকেরা জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে রানার, অ্যাথলেট, সাইক্লিস্ট, জিমে যাতায়াতকারীসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইভেন্টের বর্ণনায় আয়োজকেরা বলেন, এটি কোনো বিশৃঙ্খলা তৈরির আয়োজন নয়।

হয়রানির প্রতিবাদ, স্পষ্ট নিয়মের দাবি এবং যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণের পক্ষে এটি একটি শান্তিপূর্ণ নাগরিক কর্মসূচি। কোনো পোশাক নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা উচিত বলেও তারা উল্লেখ করেছেন।

কর্মসূচির স্লোগান হিসেবে রাখা হয়েছে, ‘সমস্যা শর্টসে নয়, সমস্যা হয়রানিতে!’

সাজ্জাদ হোসেন প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি নিয়মিত দৌড়ানোর পাশাপাশি ঢাকার বিভিন্ন পার্কে দৌড়ের প্রশিক্ষণও দিয়ে থাকেন।

  • সর্বশেষ