শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য তাকে সাত দিনের সময় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দেয়া নোটিশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বুধবার কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইনজীবীদের নিয়ে বক্তব্য দেন শাহাদাত হোসেন সেলিম।

নোটিশে অভিযোগ করা হয়, ওই অনুষ্ঠানে তিনি বলেন, আইনজীবীরা রাতে দোয়া করেন, যাতে পরদিন কয়েকজন মাদকসেবী পাওয়া যায় এবং তাদের জামিন করিয়ে ভালো-মন্দ বাজার করে বাড়ি ফেরা যায়। একই সঙ্গে অল্প টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করিয়ে দেয়ার কথাও বলেন তিনি।

আইনজীবী ওমর ফারুক তুষারের দাবি, এ বক্তব্যে আইনজীবীদের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নোটিশে বলা হয়েছে, বক্তব্যটি সংবিধানের ২৭ অনুচ্ছেদ এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারার পরিপন্থি। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

তবে শাহাদাত হোসেন সেলিম বলেন, তার বক্তব্য খণ্ডিতভাবে ফটোকার্ডে প্রচার করা হয়েছে। লিগ্যাল নোটিশের জবাব  আইনিভাবেই দেয়া হবে। এ বিষয়ে ‘যত কম কথা বলা যায়, ততই ভালো’ বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ