শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১০:১১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্যান খুলে পড়ে নারী চিকিৎসক আহত

‎‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের ফ্যান খুলে পড়ে ডা. ফৌজিয়া মোস্তফা নামে এক নারী চিকিৎসক আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চিকিৎসাসেবা দেওয়ার সময় হাসপাতালের চিকিৎসকদের রেস্টরুমে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে রেস্টরুমে অবস্থান করছিলেন ডা. ফৌজিয়া মোস্তফা। এ সময় হঠাৎ ছাদের ফ্যানটি খুলে তার ওপর পড়ে। ফ্যানটি মাথায় না পড়ে কাঁধে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। তবে এতে তার কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

‎ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও সরঞ্জাম থাকার বিষয়টি সামনে এসেছে। এসব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎আহত চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ ফ্যানটি খুলে আমার ওপর পড়ে। ভাগ্য ভালো, ফ্যানটি মাথায় না পড়ে কাঁধের ওপর পড়েছে। এতে আমি আহত হয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য হাসপাতালের ঝুঁকিপূর্ণ সরঞ্জামগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ পলাশ বলেন, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানানোর পরও স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে যেকোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ