শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০১:৩১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত এলাকা ও স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা এবং সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয়ের ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে না। এ ছাড়া অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান না করার জন্য বলা হয়েছে। এমন কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

Advertisement

দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে দূতাবাস। সেবা নেওয়ার আগে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা নিষিদ্ধ বলে জানানো হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নির্দেশনা অমান্য করা সৌদি আরবের স্থানীয় আইনে দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসীদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের মতে, স্থানীয় আইন মেনে চলা শুধু নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত করবে না, সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও সমুন্নত রাখতে সহায়তা করবে। এ বিষয়ে সব প্রবাসীর সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

 

  • সর্বশেষ