শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১০:২৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কী সত্যি হচ্ছে?

ভারতসহ বিশ্বের বিভিন্ন বাজারে স্বর্ণের দাম এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় বিনিয়োগকারী ও স্বর্ণের ক্রেতাদের মধ্যে মূল্যবান ধাতুটি নিয়ে আগ্রহও রয়েছে। এর মধ্যেই অনলাইনে নতুন করে ছড়িয়েছে বুলগেরিয়ার কথিত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার একটি ভবিষ্যদ্বাণীর দাবি। সেখানে বলা হচ্ছে, ২০২৭ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট বা নগদ অর্থের তীব্র ঘাটতির কারণে স্বর্ণের দাম ব্যাপকভাবে বাড়তে পারে।

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টের দাবি, বৈশ্বিক আর্থিক সংকট দেখা দিলে স্বর্ণের দাম ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে বাবা ভাঙ্গা এমন নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন। এরূপ কোনও প্রামাণ্য নথি পাওয়া যায়নি। তার কথিত ভবিষ্যদ্বাণী নিয়ে গবেষণা করা বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তিনি নিজের ভবিষ্যদ্বাণীগুলোর কোনও লিখিত নথি রেখে যাননি। পরবর্তী সময়ে বিভিন্ন প্রকাশনা ও অন্যের বক্তব্যের মাধ্যমে তার নামে অনেক ভবিষ্যদ্বাণী প্রচারিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৭ সালে ভারতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার থেকে ২ লাখ ৮২ হাজার রুপিতে উঠতে পারে। ডলারে যার পরিমাণ প্রায় ২ হাজার ৭৩৩ থেকে ২ হাজার ৯৪২ ডলার প্রতি ১০ গ্রাম। আরেকটি দাবিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ২ লাখ ১০ হাজার রুপি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাম কোনও আর্থিক প্রতিষ্ঠানের পূর্বাভাস নয়। কথিত বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর সঙ্গে এসব হিসাব যুক্ত করে অনলাইনে প্রচার করা হয়েছে। ফলে এগুলোকে প্রতিষ্ঠিত বাজার পূর্বাভাসের পরিবর্তে অনুমাননির্ভর দাবি হিসেবে দেখা উচিত।

advertisement

অবশ্য ২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিজেদের আলাদা পূর্বাভাস দিয়েছে। জেপি মরগ্যান গ্লোবাল রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ৬ হাজার ডলার বা প্রতি ১০ গ্রাম প্রায় ২ হাজার ১১৬ দশমিক ৪৪ ডলার হতে পারে। ২০২৭ সালের শেষ নাগাদ তা বেড়ে প্রতি আউন্স ৬ হাজার ৩০০ ডলার বা প্রতি ১০ গ্রাম প্রায় ২ হাজার ২২২ ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিষ্ঠানটি মনে করছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, আর্থিক উদ্বেগ, মূল্যস্ফীতির ঝুঁকি এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের চাহিদাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে জেপি মরগ্যান।

তবে ফেডারেল রিজার্ভের নীতি এবং ভূরাজনৈতিক সংঘাতের গতিপথের ওপর এই পূর্বাভাস পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউবিএসের পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলার বা প্রতি ১০ গ্রাম প্রায় ১ হাজার ৭৬৩ দশমিক ৭০ ডলারে উঠতে পারে।

এ ছাড়া ডয়চে ব্যাংক ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকের জন্য প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলার বা প্রতি ১০ গ্রাম প্রায় ১ হাজার ৬২২ দশমিক ৬০ ডলারের পূর্বাভাস বজায় রেখেছে বলে ট্রেডিংভিউয়ে উদ্ধৃত সেপ্টেম্বরের এক বিশ্লেষণে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, স্বর্ণের সাম্প্রতিক দরপতন সম্ভবত অনেকটাই শেষ হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ