শিরোনাম
◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা ◈ মুস্তাফিজের দুই ওভারেই ম্যাচ হাতছাড়া, পা‌কিস্তা‌নের কা‌ছে হে‌রে বিদায় বাংলা‌দে‌শের ◈ নারী কর্মী সরানোর বিতর্কে আইফেল টাওয়ারের পরিচালককে বিদায়

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী কর্মী সরানোর বিতর্কে আইফেল টাওয়ারের পরিচালককে বিদায়

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিতর্কের জেরে পদ ছাড়ছেন ফ্রান্সের আইফেল টাওয়ার পরিচালনার দায়িত্বে থাকা প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো। চলতি বছরের শেষেই তাঁর মেয়াদ শেষ হবে বলে জানিয়েছে আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা এসইটিই।

গত ৫ সেপ্টেম্বর বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাঁদের বদলে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। এমনকি আইফেল টাওয়ারের নির্দিষ্ট কিছু এলাকায় নারী কর্মীদের চলাচলেও বিধিনিষেধ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার প্রতিবাদে কর্মীরা ধর্মঘটে গেলে সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় আইফেল টাওয়ার। পরে এসইটিইর অভ্যন্তরীণ তদন্তে ব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়ে। সংস্থাটি জানিয়েছে, প্রতিনিধি দলের পক্ষ থেকেই নারী কর্মীদের সরিয়ে রাখার অনুরোধ এসেছিল। তবে সেই শর্ত মেনে নেওয়া উচিত হয়নি বলেও স্বীকার করেছে তারা।

এসইটিইর প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েইল বলেন, ওই সিদ্ধান্ত সংস্থার মূল্যবোধ এবং নারী-পুরুষের সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার।

ঘটনাটি নিয়ে ফ্রান্সের মন্ত্রী অরোর বেরজে, ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন ও মধ্যপন্থী নেতা গ্যাব্রিয়েল আটালও নিন্দা জানান। তাঁদের বক্তব্য, ধর্ম বা সংস্কৃতির নামে নারীর অধিকার ও সমতার নীতি খর্ব করা যায় না। পরে বিএপিএসের পক্ষ থেকেও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। তবে তদন্তে ব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়ার পর শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তে হচ্ছে রুইভোকে।

  • সর্বশেষ